
মোঃ রফিকুল ইসলাম, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ জেলার মহাদেবপুরে মাত্র পাঁচ শতক জমিতে আমন ধান কাটানিয়ে বিবাদে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে আজ রবিবার ৬ ডিসেম্বর দুপুর ২ টার সময় নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের । খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ।
আহত ব্যক্তিরা হলেন, জাহিদুল ইসলাম (৩৮), কফিল উদ্দিন (৫০), মাজেদ আলী মন্ডল (৬০) ও খাইরুল ইসলাম (৩৫)। স্থানীয়রা জানান , মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামের কৃষক সফির উদ্দিনের রোপনকৃত পাঁচ শতক জমির পাকা আমন ধান কাটছিলেন তার ছেলে জাহিদুল ইসলাম ও ভাগ্না কফিল উদ্দিন এসময় ঐ বিরোধপূর্ণ জমিতে প্রতিপক্ষরা গিয়ে ধান কাটতে বাঁধাদিলে দু পক্ষের মধ্যে হাসুয়া, ও লাঠি নিয়ে সংঘর্ষের ঘটনায় ৪ জন আহত হলে প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করার ব্যবস্হা করেন।
স্হানীয় কৃষক আরিফ প্রতিবেদককে বলেন, ঐ মাঠে আমাদের ৩৭ শতক জমির মধ্যে প্রায় ৩২ শতক জমিতে কলা ও আম গাছের বাগান রয়েছে এবং মাত্র ৫ শতক জমিতে আমন ধান রোপন করেছিলাম। আমি বয়স জনীত অসুস্থ হওয়ায় আমার ছেলে জাহিদুল ও ভাগ্না কফিল সেই জমির পাকা ধান কাটতে গেলে প্রতিপক্ষ
মাজেদ আলী, খায়রুল ইসলাম, জোবায়ের, মালেকা, তোফাজ্জল হোসেন তফা ও আউব হোসেন দিপু সহ আরো কয়েকজন জমিতে গিয়ে ধান কাটতে বাঁধাদেন এবং আমার ছেলে ও ভাগ্নার উপর হামলা চালালে এসময় আমি মরিচ ক্ষেত থেকে দেখে চিৎকার দিলে আমার প্রতিবেশিরা ঘটনাস্থলে পৌছে আমার ছেলে জাহিদুলকে রক্তাক্ত জখম ও ভাগ্নাকে হাত ভাঙ্গা অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান।
অপরদিকে প্রতিপক্ষ মাজেদ আলী মন্ডলের ভাতিজা জুবায়েদ জানান, ঐ জমি নিয়ে বিরোধ চলছিলো, বিরোধপূর্ন জমিতে ধান কাটতে থাকলে আমার চাচা মাজেদ ও বড় ভাই খাইরুল প্রথমে গিয়ে ধান কাটতে নিষেধ করেন, না শুনে ধান কাটতে থাকলে সংঘর্ষ হয় এতে আমার চাচা মাজেদ আলী মন্ডল ও বড় ভাই খায়রুল আহত হলে তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মহাদেবপুর থানার ওসি জনাব নজরুল ইসলাম জুয়েল জানান, ধান কাটা ও বাঁধা দেওয়া নিয়ে সংঘর্ষের ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এব্যাপারে অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে দোষীদের বিরুদ্ধে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২