হোম » অপরাধ-দুর্নীতি » গভীর রাতে বন্ধুর স্ত্রীর সাথে শ্লীলতাহানী চেষ্টা; গ্রেফতার ৩ জন

গভীর রাতে বন্ধুর স্ত্রীর সাথে শ্লীলতাহানী চেষ্টা; গ্রেফতার ৩ জন

এম.এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর উপজেলার মহিপুর এলাকায় গভীর রাতে বন্ধুর স্ত্রী লাবনী আক্তারকে শ্লীলতাহানি করার চেষ্টায় রুবেল হোসেন (২৯) ওবাইদুর রহমান (৩৫) ও মোঃ শিলু (৩০) কে আটক করে শেরপুর থানা পুলিশ।  শনিবার (৫ ই ডিসেম্বর) দুপুরে ভুক্তভোগী লাবনী আক্তার নিজে বাদী হয়ে থানায় মামলা করেন এবং বিকেলে আসামিদের জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলা সুত্রে জানা জানা যায় ৪ ই ডিসেম্বর সন্ধ্যায় লাবনী আক্তার গাজীপুর সাইনবোর্ড এলাকার তার মামার বাসা রাজিবুল ইসলামের বাসা থেকে মামার সাথে বের হয়ে বগুড়াগামী একতা বাস যোগে নিজ বাড়ি মহিপুরের উদ্দেশ্যে রওনা করে। রাত ১২ টায় মহিপুর স্ট্যান্ডে নেমে মহিপুর বাজারে মিন্টু মিয়ার মুদির দোকানের সামনে ইট পাড়া রাস্তায় আসলে পথ আগলে দাড়ায় মহিপুর এলাকার আব্দুস সামাদের ছেলে, লাবনীর স্বামীর বন্ধু মোঃ রুবেল হোসেন, মহিপুর কলোনি এলাকার হাফিজারের ছেলে শিলু এবং মহিপুর বাজার এলাকার মৃত সিফার উদ্দিনের ছেলে ওবাইদুর রহমান।
প্রায়ই ২ ঘন্টা অবরুদ্ধ করে বিভিন্ন ভয়ভীতি দেখাতে থাকে। এমন সময় লাবনী আক্তারের মা ছালেহা বেগম মেয়েকে নিতে আসলে অবরুদ্ধ দেখে পুলিশে খবর দেন। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেয়েকে উদ্ধার করে এবং আসামীদের আটক করে থানায় নিয়ে আসে।  এ ঘটনায় শেরপুর থানার ওসি মোঃ শহীদুল ইসলাম জানান, ভুক্তভোগী নিজে বাদী হয়ে মামলা (মামলা নং ১২) করেছেন এবং আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!