
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার খাটিয়ামারী সীমান্তে বিএসএফ-র গুলিতে হাসিনুর রহমান ওরফে ফকিরজান(৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ফকিরজান উপজেলার সদর ইউনিয়নের খাটিয়ামারী গ্রামের আবুল হোসেনের পুত্র । স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানাযায় হাসিনুর রহমান শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আন্তর্জাতিক সীমান্ত ১০৬২/৩এস পিলার দিয়ে ভারত থেকে গরু আনাতে যায়।
এসময় আসাম রাজ্যের হাটশিংমারী জেলার মাইনকারচর থানার কসুনিমারা ক্যাম্পের বিএসএফ- ৬ ব্যাটালিয়ন সদস্যরা গুলি করে। এসময় হাসিনুর রহমান নামে একজন বাংলাদেশীর বুকে ও পেটে গুলি লেগে আহত হয়।
রাতেই তার সহকর্মীরা আহত অবস্থায় রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে আসে। রৌমারীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে জামালপুর বিজিবি-৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃকর্ণেল এস এম আজাদ বলেন, এবিষয়ে আমি কিছুই জানিনা।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২