
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ৩শ ৩৫ বোতল ফেন্সিডিলসহ বাচ্চু হাওলাদার (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিট এ্যাকশন ব্যাটালিন র্যাব-১২ সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ।
গ্রেফতারকৃত বাচ্চু হাওলাদার ঝালকাঠি জেলার নলছিটি থানার বৈশাখীয়া গ্রামের মৃত মর্তুজ আলী হাওলাদারের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সাংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ সদর থানাধীন খোকশাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে জয়পুরহাট হতে ঢাকাগামী ১টি কাভার্ড ভ্যানসহ বাচ্চু হাওলাদারকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশী চালিয়ে ৩৩৫ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল, ১টি সিম, ও নগদ ১৫০০ টাকা উদ্ধার করা হয় এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃত আলামতসহ তাকে সদর থানায় হস্তন্তর করা হয়েছে।

আরও পড়ুন
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার
নিত্যপণ্যে কর কমানোর কথা বিরোধীদল বলছেনা, বিশেষ শ্রেণির স্বার্থই তাদের কাছে বড় – প্রধানমন্ত্রী