হোম » অপরাধ-দুর্নীতি » নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের শিকার গৃহবধূ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধর্ষণের শিকার গৃহবধূ

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক গৃহবধূ স্বামীকে খুঁজতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।শুক্রবার (৬ নভেম্বর) গৃহবধূ বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করলে ওই রাতেই তিন আসামী নুরুল ইসলাম, আইনুল ও রাজা বল্লভকে গ্রেফতার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ওই গৃহবধূর স্বামী ইজিবাইক চালিয়ে প্রতিদিন বাড়ি ফিরলেও বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ি ফিরেননি। রাতে স্বামীর খোজে গৃহবধূ একটি ইজিবাইকের গ্যারেজে গেলে তাকে খুঁজে দেয়ার কথা বলে গ্যারেজের পাশে নিয়ে ধর্ষণ করে নুরুল ইসলাম। পরে আইনুল এবং রাজা বল্লবও তাকে ধর্ষণ করে। ওসি আরো জানান, গৃহবধূর করা মামলায় শুক্রবার রাত ১১টার দিকে অভিযুক্ত তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!