হোম » অপরাধ-দুর্নীতি » লালমনিরহাটে তিস্তার বালু চরে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

লালমনিরহাটে তিস্তার বালু চরে হাত-পা বাঁধা নারীর মরদেহ উদ্ধার

আসাদ হোসেন রিফাত, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে তিস্তার চর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞতপরিচয় এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (০৭ নভেম্বর) দুপুর ১২টায় জেলা সদর উপজেলারখুনিয়াগাছ ইউনিয়নের কালমাটি আনন্দ বাজার তিস্তার চর এলাকার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালের দিকে তিস্তা নদীর বালু চরে হাত-পা বাঁধা অবস্থায় এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। মরদেহের পড়নে সেলোয়ার কামিজ ছিল।

গলায় ওড়না ও রশি পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে।খুনিয়াগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিরুজ্জান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করে তিস্তার চরে ফেলে রাখা হয়।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!