
বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের কাচারির খাল লঞ্চ ঘাট এলাকার তেতুলিয়া নদীর চর এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। শুক্রবার রাত ২ টা ৩০ মিনিটের সময় চর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মাজহারুল আমিন বিপিএম এর নেতৃৃত্বে এসআই মোহাইমিনুল, এসআই মিজবাহ উদ্দিন, এসআই দেলোয়ার হোসেনসহ এএসআই জোনায়েদ হোসেন ও সঙ্গীয় ফোর্স চর এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেন।
বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন বিপিএম জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টায় কাচারির খাল লঞ্চ ঘাট এলাকার তেতুলিয়া নদীর চর এলাকায় লাশের সংবাদ পাই। পরে ট্রলার সংগ্রহ করে লাশটি উদ্ধারে যাই। অনেক খোঁজা- খুজি করে রাত ২ টা ৩০ মিনিটের সময় লাশটি উদ্ধার করি। তার বয়স ৩০ বছর হবে। লাশটি নদী থেকে ভেসে চরে আসে। লাশটির কোন পরিচয় পাওয়া যায়নি। তবে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে ৷

আরও পড়ুন
লালমোহনে খাটের নিচ থেকে ৩৪ বস্তা চাল উদ্ধার
আওয়ামীলীগ জন্মলগ্ন থেকে দেশের ক্ষতি করেছে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বগুড়া শেরপুরের চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি আফিল পিন্টু গ্রেপ্তার