
মো : তারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি দর্শনা থানার পুলিশ সদস্যরা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোমবার (৭ই সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার সময় নাস্তিপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত মহিলা মাদক ব্যবসায়ী হলো দর্শনা থানাধীন নাস্তিপুর গ্রামের মোঃ মানিকের স্ত্রী মোছাঃ দেলোয়ারা (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানা পুলিশের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নাস্তিপুর (পশ্চিম পাড়া) গ্রামের মোছাঃ দেলোয়ারাকে ৫২ বোতল ফেন্সিডিলসহ আটক করে। আটককৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২