
এম.এ রাশেদ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে হেরোইনসহ মেহেদী হাসান (২২) নামের এক যুবক কে আটক করেছে থানা পুলিশ। ওই যুবক উপজেলার পশ্চিম ভরনশাহী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
জানা যায়, মঙ্গলবার দিবাগত রাতে মাদক বিরোধি অভিযান চালায় থানা পুলিশ। রাত সাড়ে ৯টায় ধুনট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে হেরোইনসহ মেহেদী হাসান কে আটক করে এসআই নুরুজ্জামান। এসময় তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। এসআই কামরুজ্জামান জানান, আটকের পর বুধবার মাদক দ্রব্য নিয়ন্ত্র আইনের আওতায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২