হোম » অপরাধ-দুর্নীতি » রাজধানীতে ৯ বছরের পথশিশুর ওপর পাশবিকতা: নীরব শহরের আর্তনাদ

রাজধানীতে ৯ বছরের পথশিশুর ওপর পাশবিকতা: নীরব শহরের আর্তনাদ

আওয়াজ অনলাইনঃ 
একটি শহর যখন তার সবচেয়ে অরক্ষিত সন্তানকে রক্ষা করতে ব্যর্থ হয়, তখন সেই ব্যর্থতা শুধু প্রশাসনের নয়—সমগ্র সমাজের।
রাজধানীর বনানীর ক্যানসার হাসপাতালের পেছনের গলিতে এমনই এক বেদনাদায়ক চিত্র দেখা গেছে। মাত্র ৯ বছরের এক পথশিশু—যার মাথার ওপর কোনো ছাদ নেই, প্রতিরাতেই যাকে আশ্রয়ের বদলে আশঙ্কার সঙ্গে ঘুমাতে হয়—সে হয়েছে ধর্ষণের শিকার।
এক অন্ধকার গলি, শহরের অভিজাত বনানী এলাকায় সোমবার (১৪ জুলাই) রাত সাড়ে আটটায় ধর্ষণ হয় ঐ ভুক্তভোগী।
ধর্ষণের পর শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
তার শারীরিক অবস্থা গুরুতর, এবং মানসিক ট্রমা বলার অপেক্ষা রাখে না।
বনানী থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, “খবর পেয়ে গিয়ে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় পাই। তখনই আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই।”
তিনি আরও জানান, শিশুটি ফুটপাতে থাকতো, এবং প্রাথমিক তদন্তে জানা গেছে, রাতের অন্ধকারে কোনো অজ্ঞাত ব্যক্তি এই পাশবিক নির্যাতন চালায়। মামলার প্রস্তুতি চলছে। অন্যদিকে অপরাধীর শনাক্তকরণে কাজ শুরু করেছে পুলিশ। তারই ধারাবাহিকতায়
সিসিটিভি ফুটেজ ও পার্শ্ববর্তী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করছে পুলিশ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!