হোম » অপরাধ-দুর্নীতি » চট্টগ্রামের সাবেক এমপি এমএ লতিফ ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রামের সাবেক এমপি এমএ লতিফ ৩ দিনের রিমান্ডে

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও মহানগর আওয়ামী লীগের সদস্য এমএ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার বেলা ১২টার দিকে চট্টগ্রাম মহানগর হাকিম জুয়েল দেবের আদালত এ আদেশ দেন।

এর আগে ভোর সাড়ে ৬টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ বোস্তামী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এরশাদ নামের এক ব্যক্তি গুলিতে আহত হন। এরশাদ শুক্রবার ডবলমুরিং থানায় এমএ লতিফসহ ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে মামলা করেন। মামলায় এমএ লতিফ গুলি করার হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

-আওয়াজ অনলাইন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!