হোম » অপরাধ-দুর্নীতি » চন্দনাইশে সাংবাদিকের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

চন্দনাইশে সাংবাদিকের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি: সাজ্জাদ হত্যার আসামি দেলোয়ার হোসেন মিন্টু কর্তৃক সাংবাদিকের প্রাণনাশের হুমকির প্রতিবাদে দোহাজারীতে  মানববন্ধন। সাজ্জাদ হত্যার আসামি কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যানর ছেলে দেলোয়ার হোসেন মিন্টু কর্তৃক সাতকানিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দোহাজারী প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মোহাম্মদ জাহেদ হোসাইনকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে দোহাজারী প্রেস ক্লাবের উদ্যোগে দোহাজারী হাজারী শপিং সেন্টারের সামনে বেলা ১১ টার সময় এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দীন বাবলুের সভাপতিত্বে  জাবের বিন রহমান আরজু সঞ্চালনয় আলোচনায় অংশ নেন সাংবাদিক যথাক্রমে আবিদুর রহমান  বাবুল, আবু তোরাব চৌধুরী, আজগর আলী সেলিম, সাংবাদিক এসএম রহমান, সৈকত দাশ ইমন, শহীদুল ইসলাম, এসএম রাশেদ, এম ফয়েজুর রহমান, মুনতাসীর, এম এ হামিদ, মোহাম্মদ কামরুল ইসলাম মোস্তফা , মোহাম্মদ আরফাত হোসেন, আরিফুর ইসলাম,  আমিন উল্লাহ্ টিপু, আয়ুব মিয়াজী, মোহাম্মদ নজরুল ইসলাম, দোহাজারী মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিদা আক্তার, জামাল মাহামুদ প্রমূখ।
মানববন্ধনে বক্তরা আগামী ৪৮ ঘন্টার মধ্যে সাজ্জাদ হত্যাকারী ও সাংবাদিক  জাহিদ হোসাইনের প্রাণনাশের হুমকি দাতাদেরকে গ্রেফতারের জন্য সাতকানিয়া থানার পুলিশ সহ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবী জানান। অন্যথায় দক্ষিণ চট্টগ্রামের সাংবাদিকরা আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য থাকিবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!