
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে হোটেল-মোটেল জোন থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৮জন নারী-পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের ৫টি হোটেল থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরের দিকে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোন কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
তিনি জানান, কক্সবাজার ভ্রমনে আসা পর্যটকদের টার্গেট করে এক শ্রেণীর প্রভাবশালী হোটেল মালিক বিভিন্ন এলাকা থেকে দালালদের মাধ্যমে নারী সংগ্রহ করে অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছে । এমনকি অবৈধ ব্যবসার মাধ্যমে উক্ত নারীদের ফাঁদ বসিয়ে পর্যটকদের সর্বশান্ত করছে। এসব খবরে ট্যুরিষ্ট পুলিশের একটি দল হোটেল-মোটেল জোনে অভিযান চালায়। এসময় ৭জন নারী ও ১১জন পুরুষকে আটক করা হয়। মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান আপেল মাহমুদ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক