
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে র্যাব।
আটককৃত নারী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার প্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী রোকেয়া বেগম (৪০)।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২