হোম » অপরাধ-দুর্নীতি » টেকনাফে ইয়াবাসহ এক মহিলা মাদককারবারীকে গ্রেফতার করছে র্যাব 

টেকনাফে ইয়াবাসহ এক মহিলা মাদককারবারীকে গ্রেফতার করছে র্যাব 

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের  হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব। 
আটককৃত নারী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার প্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী রোকেয়া বেগম (৪০)।
কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উদ্ধারকৃত আলামতসহ আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!