হোম » অপরাধ-দুর্নীতি » কক্সবাজারের উখিয়ায় র্যাব অভিযান  ১ লাখ ইয়াবাসহ গ্রেফতার -২

কক্সবাজারের উখিয়ায় র্যাব অভিযান  ১ লাখ ইয়াবাসহ গ্রেফতার -২

মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় অভিযান পরিচালনা করে ১ লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব। এঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। 
গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার পালংখালীর গয়ালমারা এলাকার নুর হোসাইনের বসত বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার (৫ জানুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।
তিনি জানান, র‍্যাবের কাছে খবর আসে পালংখালীর গয়ালমারা এলাকায় মাদক কারবারিরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত খবরে র‍্যাবের চৌকস আভিযানিক দল ওই এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের আভিযানিক দল উক্ত এলাকার জনৈক নূর হোসাইনের বসত বাড়ির সামনে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
র‍্যাবের কাছে ধৃত মাদক কারবারিরা হলেন, টেকনাফ হোয়াইক্যং এর পূর্ব মহেশখালীয়া পাড়ার  সুলতান আহমদের ছেলে শফিকুল ইসলাম ও উখিয়ার পালংখালীর গয়ালমারা এলাকার নুর হোসাইনের ছেলে আজিজুর রহমান (২১)।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারীদের সাথে থাকা অপর এক সহযোগীর নাম-ঠিকানা প্রকাশ করে এবং সে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে দ্রুত পালিয়ে গেছে বলে স্বীকার করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তাদের দেখানো মতে ২নং আজিজুর রহমানের বসত ঘরের দক্ষিন পার্শ্বের শয়ন কক্ষের খাটের নিচে তল্লাশী করে একলাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত ও পলাতক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!