
মো. মোরসালিন ইসলাম, ফুলবাড়ী প্রতিনিধি : ২৪ ডিসেম্বর(রোববার)সকালে দিনাজপুরের ফুলবাড়ীতে আগামী ৭ জানুয়ারির ডামি প্রহসনের নির্বাচনকে বর্জন সহ দেশ রক্ষার আন্দোলনে লিফলেট বিতরণ করেন ফুলবাড়ী পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামের নেতৃত্বে এই লিফলেট বিতরণ করা হয়।সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে এবং অবাধ, সুষ্ঠু নির্বাচনের নামে মিথ্যা নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণ করেন ফুলবাড়ী পৌর বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া