
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে সড়ক দুর্ঘটনায় শাহ আলম ( ৩৬) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছে।
রবিবার ( ২৪ ডিসেম্বর) সকাল পৌনে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত শনিবার সকাল সাড়ে ৭ টায় সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত শাহ আলম উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের হাওলাদার বাড়ীর মৃত সিরাজ হাওলাদার ছেলে। তিনি মাছের ব্যবসায়ী ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহ আলম ও তার একজন ব্যবসায়ী সঙ্গীকে নিয়ে নিজ বাড়ী থেকে মোটরসাইকেলে যাচ্ছিলেন। মির্জাগঞ্জ থানা সংলগ্ন বাবুল সোমাদ্দারের চা দোকানের সামনে পৌঁছলে অপরদিক থেকে আসা বেকারীর মাল বহনকারী একটি ভ্যানগাড়ি দেখে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পরে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।
মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, এব্যাপারে নিহতদের পরিবার এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান