হোম » সারাদেশ » জয়পুরহাটে সাংবাদিকদের সাথে হুইপ স্বপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

জয়পুরহাটে সাংবাদিকদের সাথে হুইপ স্বপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাট-২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপির সাথে  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার বিকেলে জয়পুরহাট পৌর কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাটে -২ আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল,সহ সভাপতিন ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান  এস এম সোলায়মান আলী, সহ সভাপতি  এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, এম মোহসীন আলী, গোলাম হক্কানি,জাহিদুল আলম বেনু, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, মীর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মনিরুল শহীদ মুন্না, প্রভাষক  সুমন কুমার সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রভাষক এ ই এম মাসুদ রেজা, কালাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, পৌর মেয়র সিরাজুল ইসলাম, আক্কেলপুর পৌর মেয়র শহীদুল আলম চৌধুরীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
পরে মুক্ত আলোচনায় সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ শুনেন এবং তা সমাধানের আশ্বাস দেন।
হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি বলেন, জয়পুরহাট জেলা উন্নয়নের মহাসড়কে উঠেছে। জয়পুরহাট -২ আসন এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে এই আসনে বিজয় অর্জন করা নিয়ে আমি সংকিত নয়। আমার কোন ভুল- ত্রুটি দেখলে মিডিয়ায় তুলে ধরবেন। তিনি আরও বলেন নির্বাচনে কোন প্রতিপক্ষ প্রার্থী জোড় করে গন্ডগোল করতে আসলে আমার নেতাকর্মীরা তা করবে না। এ নির্বাচনে সার্বিক সহযোগিতা করতে সাংবাদিকদের  আহবান জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!