
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর বদলগাছীতে সেনাবাহিনী কর্তৃক উপজেলার আধাইপুর, মথুরাপুর ও মিঠাপুর এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১১টায় মিঠাপুর হাইস্কুল মাঠে বগুড়া ১১ পদাতিক ডিভিশন এর ২৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কর্তৃক ৫৭৫টি কম্বল শীতার্ত মানুষের
মাঝে বিতরণ করেন কমান্ডার ২৬ পদাতিক ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রশিদুল ইসলাম, এসইউপি, এএফডবিøউসি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন ৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহমুদুজ্জামান, পিএসসি। সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে
এলাকায় জনসাধারণ গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রশিদুল ইসলাম সাংবাদিকদের বলেন এই এলাকার দরিদ্র মানুষের পাশে দাড়ানো আমাদের সামান্য প্রায়াশ মাত্র।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান