
মিজানুর রহমান: লালমনিরহাটের কালীগঞ্জে একটি মা ছাগল ৮ পা ওয়ালা একটি ছাগল ছানার জন্ম দিয়েছে। বর্তমানে ছাগল ও তার ছানা সুস্থ রয়েছে।
উপজেলার দক্ষিণ ভোটমারী গ্রামের আব্দুল মজিদ মুন্সির ছেলে ফজলুর রহমানের গৃহপালিত ছাগলটি ৮ পা ওয়ালা ছাগল ছানার জন্ম দেয়।এ ঘটনার পর থেকে অস্বাভাবিকভাবে জন্ম নেয়া ছাগল ছানাটিকে দেখতে উৎসুক জনতা ওই বাড়িতে ভীড় জমায়। তারা ছাগল ছানাকে এক নজর দেখার জন্য আসে আবার কেউ কেউ ছানাটির ছবি তুলে স্মৃতি হিসেবে ধরে রাখার চেস্টা করছে।
ভোটমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ হোসেন মাস্টার এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা