
আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ-সংগঠন, বদলগাছী উপজেলা শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা আকন্দ বাবুল এর নেতৃত্বে ১৬ ডিসেম্বর শনিবার সকাল ৭ টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বিজয় র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে এসে শেষ হয়। এরপর বিএনপি এবং অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা আকন্দ বাবুল এর সভাপতিত্বে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলেধরে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদী টিপু চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, সাবেক
চেয়ারম্যান মামুনুর রশিদ, রবিউল হাসান প্রমুখ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক