
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ৫৩তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলনের পরপরই জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে উপজেলা প্রশাসন, বীরমুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, সরিষাবাড়ীর ব্যবসায়ী সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ একে একে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশ নেয়।
ধারাবাহিক ভাবে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. হারুন অর রশীদ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থী প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, স্বতন্ত্র প্রার্থী তেঁজগাও থানা আওয়ামী লীগের সভাপতি, জেলা ও উপজেলা আওয়ামীলীগের সদস্য শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদএর নেতৃত্বে শোভাযাত্রা নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে।
পরে সরিষাবাড়ী কলেজ মাঠে উপজেলা প্রশাসন কুচকাওয়াজ এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার বর্গের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এ ছাড়াও এ দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ