
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ধুনটে আইয়ুব আলী (৪০) নামে এক মাদক কারবারিকে ২০ পিস ইয়াবা গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাত পৌনে ১১ টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোয়ালভাগ গ্রামের নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আইয়ুব আলী গোয়ালভাগ গ্রামের আছের শেখের ছেলে। সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।
থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন ধুনট থানা পুলিশের একটি চৌকস দল ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে। থানার এসআই মিজানুর রহমান, এ এসআই জাহাঙ্গীর আলম ও এএআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোয়ালভাগ মধ্যপাড়া এলাকার আছের শেখের ছেলে আইয়ুব শেখের নিজ বাড়ী থেকে মাদক সহ তাকে গ্রেফতার করে। এই সময় তার কাছ থেকে ২০পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। পুলিশ আরও জানায়, সে আগেও একাধিক বার মাদক নিয়ে পুলিশের হাতে আটক হয়ে কারাগার ভোগ করেছে। পরে জেল থেকে বের পুনরায় একই কাজ করছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, মাদক বিরোধী অভিযান চালিয়ে আইয়ুব আলী নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর শুক্রবার বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি