
রবিউল হাসান লায়ন : জামালপুরে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লা বাসস্ট্যান্ডে বাস-পিকআপ ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন। নিহতরা হলো- টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৪০), জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে শামসুল হক (৫০) ও পিকাআপ ভ্যানের চালক সুজা মিয়া (৪০) । নিহত আনোয়ার ও শামসুল দুইজনই সবজি ব্যবসায়ী ছিল।
নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ কামাল হোসেন জানান, আজ শুক্রবার ভোর ৬ টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকাগামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সাথে সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ধাক্কা লাগে পিকআপ ভ্যানের পেছনে থাকা একটি সিএনজির সাথে। এসময় ঘটনাস্থলেই দুই সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়। আহত হয় ৬ জন। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছে।

তবে গুরুত্বর আহত অবস্থায় পিকআপ ভ্যানের চালক সুজা মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় এবং ময়মনসিংহে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেলেও আটক আছে বাসটি। বাসের চালক ও হেলপারকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি