
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ডোবা থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ উত্তর পশ্চিম পাড়া রাস্তার পাশে একটি ডোবা থেকে অজ্ঞাত নারীর ভাসমান লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে বিষয়টি দ্রুত স্থানীয় থানা পুলিশকে অবগত করলে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আনুমানিক ৪০ বছর বয়সী একটি সেলোয়ার কামিজ পরিহিত নারীর লাশ দেখতে পায়। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা হয়তো মানসিক রোগী বা প্রতিবন্ধী হতে পারে। শরীরের বিভিন্ন জায়গায় পচন ধরে গেছে। এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায় নি।
এ ব্যাপারে নবীনগর থানার ওসি (তদন্ত) সজল কান্তি দাস বলেন, পরিচয় জানতে স্থানীয়দের জিজ্ঞাসা করেছি কেউ চিনতে পারেনি। আমরা খবর পেয়ে অর্ধগলিত লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ের রুহিয়াতে শিশু বলাৎকারের ঘটনার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র্যাব
জামালপুরে পৃথক দুই মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
মেধা, সততা ও মানবিকতার অনন্য প্রতীক: ঝিনাইগাতী থানার নতুন ওসি এস এম নূর-মোহাম্মদ