
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ পীরগঞ্জ প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১ নং ভোমরাদহ ইউনিয়নে স্বতস্ফূর্তার মধ্য দিয়ে উৎসব মুখর পরিবেশে ৬ ও ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের লীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর ) সন্ধ্যায় ভোমরাদহ ইউনিয়নের সেনুয়া চৌরাস্তায় একটি কোচিং সেন্টারের হল রুমে ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের প্রথম অধিবেশনে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হিটলার হক, সাধারণ সম্পাদক তরুণ চন্দ্র রায়, ওয়ার্ড যুবলীগ নেতা মঞ্জু আলম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুরাদ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সুমন ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সজিব হোসেন,চার নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি তৌফিক ইমরোজ , যুবলীগের কর্মী রাজু প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৬ নং ওয়ার্ডের সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক নাহিদ হাসানের নাম ঘোষণা করেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাইসুল ইসলাম। ৯ নং ওয়ার্ডের সভাপতি আকাশ, সাধারণ সম্পাদক ফাহিমের নাম ঘোষণা করেন ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সুমন ইসলাম।
সম্মেলনে ভোমরাদহ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মফিজ উদ্দিন বাচ্চা সাধারণ সম্পাদক দবিরুল ইসলাম, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ বাবু সহ ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক