
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও ইমামদের সাথে মতবিনিময় সভা করেন সরকার দলীয় প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্তী।

নির্বাচন কালীন সময়ে এইভাবে কোন প্রার্থী সরকারী অডিটোরিয়াম ব্যবহার করে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিয়ে এবং সরকারী কর্মচারী ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মারিয়া ইবনে আজিজ কে সঙ্গে নিয়ে সভা সমাবেশ করতে পারেন কিনা? এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কণা মন্ডলের সাথে কথা বললে তিনি জানান, আমি বিষয়টি জানিনা এবং অডিটোরিয়াম ব্যবহারে আমার কোন অনুমতি নেওয়া হয় নাই।
বিষয়টি নির্বাচনী আইনের ব্যতয় কিনা? জিজ্ঞাসা করলে তিনি বলেন, বিষয়টি ক্ষতিয়ে দেখছি।

আরও পড়ুন
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত