
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার : কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে গহীন পাহাড়ে অস্ত্র তৈরি কারখানার সন্ধান পেয়েছে র্যাব। এসময় দুইজন অস্ত্র তৈরির কারিগরসহ ৪ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয় বিপুল সংখ্যক অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। তবে র্যাব-১৫ এর অভিযান টের পেয়ে পালিয়ে যায় কারখানার মালিক ও প্রধান অস্ত্র কারিগর মনিউল হক।
বুধবার (১৩ ডিসেম্বর) ভোরে উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা তুলাতলী পাহাড়ে এই অস্ত্র কারখানার সন্ধান পাওয়া গেছে।
র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে কারখানা গড়ে তুলে অস্ত্র তৈরি করে আসছিল একটি চক্র। পরে অভিযান চালিয়ে কারখানা থেকে দুইজন এবং বসতবাড়ি থেকে ২ জনকে আটক করা হয় বলে জানান তিনি।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল