
এম এ রাশেদ, বগুড়া জেলা প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে এলাঙ্গী উচ্চ বিদ্যালয়ের চত্বরে এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শহিনুর রহমান শাহীন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের (ধুনট- শেরপুরের) আসনের সংসদ সদস্য মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব মজিবর রহমান মজনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহা আরিফ ওপেল, বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মোজাফফর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কুদরতি খোদা জুয়েল, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম আলহাজ্ব মাসুদ রানা, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মল্লিক, নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন রিপন, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি,আই,এম নুরুন্নবী তারিক এর সহধর্মিণী মারিয়া নবী, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রউফ, ধুনট উপজেলার উপজেলা যুবলীগের সভাপতি ভিপি সেখ মতিউর রহমান মতি , উপজেলা কৃষক লীগের সভাপতি সাচ্চু মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম সবুজ, এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাফফর রহমান মাস্টার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, সহ এলাঙ্গী ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলে

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার