হোম » সারাদেশ » বদলগাছীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসি মাহবুবুর রহমানের মতবিনিময় সভা

বদলগাছীতে সাংবাদিকদের সাথে নবাগত ওসি মাহবুবুর রহমানের মতবিনিময় সভা

আব্দুল কাদের, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত ওসি মাহবুবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১১ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টায় বদলগাছী থানা অফিসার ইনচার্জ এর কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, ওসি তদন্ত মোঃ মাহবুব আলম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি সহিদুল ইসলাম, সম্পাদক আবু জর গিফারী, সাবেক সভাপতি এমদাদুল হক দুলু, সাবেক সভাপতি আবু সাঈদ, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, সম্পাদক হাফিজার রহমান, সাংবাদিক সংস্থার সভাপতি ওয়াজেদ আলী, সম্পাদক শহিদুল ইসলাম, বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন সহ সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। নবাগত ওসি মাহবুবুর রহমান

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানা থেকে বদলি হয়ে বদলগাছী থানায় যোগদান করেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!