
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পুলিশের বাধা উপেক্ষা করে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসুচি পালন করেছে জেলা মহিলা দল।
রোববার (১০ ডিসেম্বর )সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি বের হয়ে শহরের আমাদের বাজার মার্কেট হয়ে পুনরায় দলীয় কার্যালয় এসে জড়ো হয়।
পরে বিএনপি’র নেত্রীরা কার্যালয়ের সামনে ঘন্টা ব্যাপী কর্মসূচি পালন করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
নিরাপত্তা জোরদারে দলীয় কার্যালয় ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়।
জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়ে পন্ড করার চেষ্টা করে । আমরা তাদের বাঁধা উপেক্ষা করেই আমাদের কর্মসূচী সফল করেছি।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান