
শাহজাহান সিরাজ: গাইবান্ধা পৌরসভার ২ নং ওয়ার্ডের গোডাউন রোড এবং সরকারপাড়ায় বসবাসরত ভূমিহীন প্রতিবন্ধীদের নামে খাস জমি বরাদ্দ এবং স্থায়ী বসতবাড়ি নির্মাণের দাবিতে ১০ ডিসেম্বর রবিবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভূমিহীন বেশ কিছু পরিবার।
শ্রী রবি বিশ্বাস, আব্দুল মতিন, তপন বিশ্বাস, আরিফ মিয়া, সুজন মিয়াসহ আরো অসংখ্য ভুক্তভোগী পরিবারের দাবি, জনৈক খলিল গং নামের স্থানীয় কুচক্রী মহলের মদদে উক্ত জমিতে বসবাসরত এইসব ভূমিহীন ও প্রতিবন্ধীদের উচ্ছেদের পাঁয়তারা করছে। খলিল গং ও তার লোকজন প্রকাশ্যে বিভিন্নভাবে নানা হুমকি ধামকি ও ভয়-ভীতি দেখাচ্ছে।
এইসব অসহায় ও নিম্ন আয়ের মানুষগুলোকে উক্ত খাস জমিতে স্বাভাবিকভাবে বসবাসের ব্যবস্থা করে দেবেন, স্মারকলিপি প্রদান শেষে ডিসি অফিসের সামনে এক মানববন্ধনে জেলা প্রশাসকের নিকট এমন দাবি তুলে ধরেন ভূমিহীন এইসব পরিবারগুলো।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন