হোম » সারাদেশ » সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। “নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ উপলক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সনদ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।

শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এই দিবস পালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুহাঃ সাদ্দাম হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাহাদুর আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সম্পাদক এড. জহুরুল ইসলাম মানিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, ফরিদুল হক ফরিদ প্রমূখ।

আলোচনা সভা শেষে পাঁচজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়। জতিয়ারা হলেন অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী শিলা আক্তার, শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনকারী নারী সেলিনা আক্তার, সফল জননী বানেছা বেগম, নির্যাতনে বিভিষিকা মুখে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী স্বর্ণালী খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় জেলী আক্তার।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী ও সুধীজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!