
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চুরির উপদ্রব বেড়েছে বলে অভিযোগ উঠেছে। রাতের পাশাপাশি প্রকাশ্যে দিনে-দুপুরে ঘটছে চুরির ঘটনা। দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, চাহিদার পাশাপাশি মানুষের আয় রোজগারের পথ সঙ্কুচিত হওয়াসহ বিভিন্ন কারনে চুরির উপদ্রব বেড়েছে বলে স্থানীয়রা মনে করেন।
এ ছাড়াও এক শ্রেনি মাদকাসক্ত মানুষ প্রয়োজন মেটাতে নেমেছে চুরির পেশায়। উপজেলার পৌর এলাকাসহ গ্রামে প্রায় প্রতিদিনই ঘটছে চুরির ঘটনা। গত সপ্তাহে
উপজেলায় প্রায় ২০টি ছোট বড় চুরির ঘটনা ঘটেছে। এতে জনসাধারণের মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্থ্য ব্যক্তিরা আইনী জটিলতা এবং দীর্ঘসূত্রিতার কারনে থানায় মামলা বা অভিযোগ করেননা বলে জানাগেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পৌর এলাকায় গত বুধবার রাতে শিমলা বাজার এলাকার জয়নাল আবেদীনের ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হয়েছে বলে জানাগেছে। একই দিন দুপুরে সরিষাবাড়ী হাসপাতালের সামনে থেকে আরাফাত হোসেনের অটো চুরির ঘটনা ঘটেছে। রোগীর জন্য অটো রিজার্ভ নিয়ে হাসপাতালে এসে চালকের নিকট থেকে চাবি হাতিয়ে গাড়ি নিয়ে উধাও ছদ্মবেশী রোগীর আত্মীয়। বৃহঃবার রাতে ভাটারার হরিপুর গ্রামে মিনহাজের একটি গরু, পাখাডুবি গ্রামের মেইয়া মন্ডলের ১টি গরু, সাতপোয়া গ্রামের
ছাতারিয়ার জলিলের অটোভ্যান চুরি হয়েছে বলে জানাগেছে।
পৌর সভার শিমলা পল্লী তাড়িয়াপাড়া এলাকার শারীরিক প্রতিবন্ধী শিক্ষক বাদল মিয়ার বাসায় ও এই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লতিফা আক্তার এর বাসায় চুরির ঘটনা ঘটে। এরআগে মঙ্গলবার রাতে সরিষাবাড়ী পৌরসভার কোনাবাড়ী পূর্বপাড়া গ্রামের ইসহাক মুন্সির ৬ গরু চুরির ঘটনা ঘটেছে। একই রাতে মহাদান
ইউনিয়নের বড়শরা গ্রামের খলিলুর রহমানের বাড়ীর বারান্দা থেকে দুটি ধানের বস্তা, বড়সরা গুঠুর মোড় এলাকার রোকনের দোকানে সিধ কেটে চুরির চেষ্টা করে।
ইতিপূর্বে ওই দোকান থেকে তিন-চার লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটে। বিলবালিয়া গ্রামের লাল মিয়ার বাড়ী হতে অটো ভ্যান চুরি ঘটনা ঘটে। অপরদিকে গত সোমবার রাতে ডোয়াইল ইউনিয়নের রায়দের পাড়া গ্রামের রফিক ফকিরের মুরগির ফার্মের পানির মোটর চুরি হয়েছে। পৌরসভার সাতপোয়া নয়াপাড়া এলাকার ব্রাহ্মণজানি কলেজের প্রভাষক আজমের বাসা থেকে দামি মোবাইল চুরির ঘটনা ঘটেছে। এ ভবে প্রতিনিয়ত চুরির ঘটনা জনসাধারণের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান জানান, ছিঁচকে চোরের তালিকা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ
করা হবে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা