
কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার সমুদ্রসৈকতের লাবনী পয়েন্ট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে সী-সেইফ লাইফগার্ড কর্মীরা। রোববার (৩ ডিসেম্বর) সকাল সোয়া দশটার দিকে সৈকতের লাবনী পয়েন্টে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ।
নিহত আবুল কাসেম বকুল নাটোর পৌরসভার বনপাড়া এলাকার বোরহান উদ্দিন আহমেদের ছেলে ও তার স্ত্রী সুলতান আলীর মেয়ে সাবিকুন নাহার সুমা।
হোটেল সী-গালের ম্যানেজার নুর মোহাম্মদ রাব্বী বলেন, শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ এ তারা দুজন আমাদের ৩২৭ নাম্বার কক্ষটি ভাড়া নেন। রোববার (৩ ডিসেম্বর) সকালে গোসলের উদ্দেশ্যে দুজন সৈকতে নামেন। দীর্ঘ সময় ধরে ফিরে না আসায় খোঁজ করতে থাকি। পরে শুনি দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কক্সবাজার ট্যুরিষ্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, সকাল সোয়া দশটার দিকে খবর পেয়ে লাইফগার্ড কর্মীরা ভাসমান অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করেন। তাদের হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এবিষয়ে বিশদভাবে খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা৷
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। দুইজনের মরদেহ মর্গে রাখা হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ