
মোহাম্মদ হানিফ (গোলজার হানিফ) নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সোনাইমুড়ীতে মহিন উদ্দিন দুলাল ফাউন্ডেশনের উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার সোনাপুর বাজারে কার্যালয়টি উদ্বোধন করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মহিন উদ্দিন দুলাল। এ সময় উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভার মেয়র ভিপি নুরুল হক চৌধুরী, সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফম বাবুল বাবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহফুজুর রহমান ভিপি বাহার, সোনাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী, সোনাইমুড়ী কলেজ ছাত্র সংসদের জিএস জাকির হোসেন লাতু, উপজেলা যুবলীগের আহ্বায়ক খলিলুর রহমান, যুগ্ম আহ্বায়ক হামিদ ইউসুফ তনয়, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আবদুল জাব্বার, উপজেলা যুবলীগের সদস্য মাইন উদ্দিন চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ মিলনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে সোনাইমুড়ী উপজেলায় বিভিন্ন সামাজিক কার্যক্রম করে যাচ্ছেন মহিন উদ্দিন দুলাল ফাউন্ডেশন। চিকিৎসা সহায়তা, শিক্ষা সহায়তা, গৃহ নির্মাণে সহায়তা, অসহায়দের বিয়েতে সহায়তা, ঈদ সামগ্রী বিতরণসহ সামাজিক কার্যক্রম করছে।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২