
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে সাইফ হাসান (২৫) নামের এক প্রাইভেট সেন্টারের শিক্ষকের মরদেহ উদ্ধার করছে পুলিশ।
গতকাল বুধবার (২২ নভেম্বর) রাত ১২ টার সময় সান্তাহার পৌর শহরের রথবাড়ি মিশন স্কুলের পাশের্^ থেকে সাইফের মরদেহ উদ্ধার করা হয়। মৃত সাইফ উপজেলার সান্তাহার ইউপির কাশিমালা প্রসাদখালী এলাকার মৃত মুকুক চন্দ্র হালদারের ছেলে। মৃত সাইফ ও তার বড় ভাই একটি প্রাইভেট সেন্টারে ছাত্রদের পড়াত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, বেশ কিছুদিন ধরে তার স্ত্রীর সাথে কথা কাটাকাটি হচ্ছিল। পারিবারিক কলহের জের ধরে বুধবার রাতে তার শয়ন ঘরে গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া মর্গে প্রেরণ করে। পারিবারিক সূত্রে জানাযায়, মৃত সাইফ আগে হিন্দু ধর্মের ছিল পরে মুসলিম ধর্ম গ্রহন করে।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আলমাস আলী সরকার বলেন, পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করে হচ্ছে৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ