
মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানায় বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার রেইন ওয়াটার হার্ভেস্টিং বিতরণ করা হয়েছে।
বুধবার ১৫ নভেম্বর বেলা ১১ টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জে মডেল রিসোর্স সেন্টার, ইসলামিক ফাউণ্ডেশন অস্হায়ী কার্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর মোরেলগঞ্জ, বাগেরহাট এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এস,এম,তারেক সুলতান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন উপস্থিত থেকে মোরেলগঞ্জ ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার রেইন ওয়াটার হার্ভেস্টিং বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশলী মো.মনিরুজ্জামান মনির, পৌর কাউন্সিলর আজিজুর রহমান মিলন, আলহাজ্ব রহমতিয়া এতিমখানা ও হেফজখানার সভাপতি আব্দুল গফফার হাওলাদা, সাধারণ সম্পাদক আলহাজ্ব নেসারুদ্দিন তালুকদার (বাদশ) ইসলামী ফাউন্ডেশন উপজেলা শাখার নেতৃবৃন্ধসহ উপজেলার বিভিন্ন এবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষকবৃন্ধ।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক