হোম » সারাদেশ » মোরেলগঞ্জে বৃষ্টির পানি সংরক্ষণে রেইন ওয়াটার হারভেস্টিং বিতরণ

মোরেলগঞ্জে বৃষ্টির পানি সংরক্ষণে রেইন ওয়াটার হারভেস্টিং বিতরণ

Exif_JPEG_420

মোরেলগঞ্জ প্রতিনিধি : বাগেরহাটের মোরেলগঞ্জে ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানায় বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার রেইন ওয়াটার হার্ভেস্টিং বিতরণ করা হয়েছে।

বুধবার ১৫ নভেম্বর বেলা ১১ টার দিকে বাগেরহাটের মোরেলগঞ্জে মডেল রিসোর্স সেন্টার, ইসলামিক ফাউণ্ডেশন অস্হায়ী কার্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর মোরেলগঞ্জ, বাগেরহাট এর আয়োজনে  উপজেলা নির্বাহী অফিসার এস,এম,তারেক সুলতান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য  এডভোকেট আমিরুল আলম মিলন  উপস্থিত থেকে  মোরেলগঞ্জ  ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার রেইন ওয়াটার হার্ভেস্টিং বিতরণ  করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশলী মো.মনিরুজ্জামান মনির, পৌর কাউন্সিলর আজিজুর রহমান মিলন, আলহাজ্ব রহমতিয়া  এতিমখানা ও হেফজখানার সভাপতি আব্দুল গফফার হাওলাদা, সাধারণ সম্পাদক আলহাজ্ব নেসারুদ্দিন তালুকদার (বাদশ)  ইসলামী ফাউন্ডেশন উপজেলা শাখার নেতৃবৃন্ধসহ উপজেলার বিভিন্ন এবতেদায়ী মাদ্রাসা ও  এতিমখানার শিক্ষকবৃন্ধ। 

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!