
এইচ এম রুহুল কাদের, চকরিয়া : চকরিয়াতে প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থ-সামাজিক ভাবে সাবলম্বী করার প্রায়াসে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ সেলাই মেশিন বিতরণ করা হয়।
সোমবার(১৩ই নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে ২৭ জন নারীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী ।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান।
উপজেলা ভূমি কর্মকর্তা রাহাতুজ্জামান,চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ, কৃষি কর্মকর্তা নাসিম,কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাব উদ্দিন, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওরঙ্গজেব বুলেট,চকরিয়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফোকানারা বেগমসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,সরকার নারীদের নানা সুযোগ-সুবিধা দিয়ে আসছে। তাদের কর্মসংস্থান তৈরি করার জন্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে । এখন আর নারীদের ঘরে বসে থাকতে হয় না,নিজেদের কর্মের আয় দিয়ে নিজেরা চলতে পারে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা