
এইচ এম রুহুল কাদের, চকরিয়া: সরকার পতনের এক দফা দাবি ও ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা-নির্যাতন-গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী চলছে হরতাল-অবরোধ।
গত ২৮শে অক্টোবরের পরে বিএনপির কেন্দ্র ঘোষিত দেশব্যাপী হরতাল- অবরোধ কমর্সূচি কক্সবাজারের চকরিয়াতে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে । কর্মসূচি দিয়েও যথারীতি মাঠে ছিলো না বিএনপির চকরিয়া উপজেলা ও পৌরসভা কমিটির নেতা ও অঙ্গ সংগঠন গুলোর নেতা-কর্মীরা। এর আগে হরতালেও কোনো কর্মসূচি না করে তাদের নীরব থাকতে দেখা গেছে।
যদিও চকরিয়া শহরে প্রথম দফার অবরোধের সময় জামায়াতের দুটি ঝাটিকা মিছিল দেখা যায়।
তবে যথারীতি আওয়ামী লীগের হরতাল ও অবরোধ বিরোধী বিক্ষোভ করতে দেখা যায়। চকরিয়া পৌরশহর,ডুলহাজারা,হারবাং, বরইতলীসহ প্রধান সড়কে হরতাল-অবরোধের বিরুদ্ধে অবস্থান করে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ।
এই ব্যাপারে চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দু রহিম বলেন,সারাদেশের মত চকরিয়াতে আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা চকরিয়াতে হরতাল-অবরোধ চলাকালীন একাধিক মিছিল ও পিকেটিং করেছি। চকরিয়াতে যেকোনো আন্দোলন সর্বাত্বকভাবে পালন করে আসছি,এবং আগামীতেও শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাবো।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান