
রবিউল হাসান লায়ন : জামালপুর জেলা কারাগারে বন্দি সাজাপ্রাপ্ত আসামীসহ একইরাতে দুই আসামীর মৃত্যু হয়েছে। একজন সোমবার (৬ নভেম্বর) দিবাগত মধ্যরাতে এবং অন্যজন মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরে মারা যান।
মৃতদের মধ্যে শাহিন হাওলাদার (৪০) মাদারগঞ্জ উপজেলার কয়লাকান্দি গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। তিনটি মাদক মামলায় তিনি গ্রেফতার হয়ে কারাবন্দী ছিলেন।
অপরজন ইয়াকুব আলী (৬৫) মেলান্দহ উপজেলার মৃত সিরাজ আলীর ছেলে। একটি হত্যা মামলায় ৩০ বছর কারাদণ্ডের সাজাপ্রাপ্ত ছিলেন তিনি, এরমধ্যে ছয়বছর সাজাভোগ করেছেন।
জামালপুর কারাগারের জেলার আবু ফাতাহ্ জানান, তিনটি মাদক মামলায় গ্রেফতার জেলবন্দি শাহিন হাওলাদারের সোমবার রাতে শ্বাসকষ্ট শুরু হয়। রাত ১২.১৫টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করার পর রাত ১.২০টার দিকে তিনি মারা যান।
অপরদিকে কারাদণ্ডপ্রাপ্ত ইয়াকুব মঙ্গলবার ভোরের দিকে স্ট্রোক করেন। ভোর ৪.১৫টায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ৫.৪৫টার দিকে তিনিও মারা যান।
তিনি আরও জানান, মৃত আসামীদের পরিবারের কোনো অভিযোগ নেই, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জামালপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম ইফতেখার বলেন, দু’জনকই মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাদের মৃত্যুর কারণ জানা যায়নি, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা