
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার রেলওয়ে থানাধীন আক্কেলপুর রেলস্টেশনের পাশে ট্রেনে কাটা পড়ে মনি খাতুন (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১০ টায় আক্কেলপুরের গণিপুর মন্ডল পাড়া এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়া নারীর মরদেহ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।
পুলিশ জানায়, মৃত মনি খাতুন আক্কেলপুর উপজেলার সোনামুখি ইউনিয়নের গণিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোজাহার আলীর মেয়ে। জন্ম থেকেই মুনি খাতুন বাক প্রতিবন্ধী তার দুই ছেলে পুলিশের সদস্য। আতœীয় বাড়িতে বেড়াতে যাবেন বলে বাড়ি থেকে বের হয়ে আক্কেলপুর স্টেশন এর দিকে হেটে যাওয়ার সময এ দূঘটর্না ঘটে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মোক্তার হোসেন বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। পরিবার থেকে কোনো বাদী না থাকায় লাশ পরিবারের নিটক হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রেলওয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল