
শাহজাহান সাজু,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।“পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য কে সামনে রেখে, শনিবার (৪ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এর আগে বেলুন উড়িয়ে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আল আমিন হোসাইন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অংশ নেন।শোভাযাত্রা শেষে পুলিশ লাইন্স ড্রিলসেডে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২