হোম » সারাদেশ » হাতীবান্ধায় ঐতিহাসিক জেলহত্যা দিবস পালন

হাতীবান্ধায় ঐতিহাসিক জেলহত্যা দিবস পালন

Exif_JPEG_420

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধায় ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের অফিস চত্বরে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট মোতাহার হোসেন এমপি, তিনি বলেন, বঙ্গবন্ধু কে হত্যাকারী মোস্তাকের মতো হাতীবান্ধা ও পাটগ্রামেও মোস্তাকের জন্ম হয়েছে। আপনার সজাগ থাকবেন আর কোন মোস্তাক যেন আমাদের মাঝে আসতে না পারে।
এসময় প্রধান আলোচক ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!