
কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে জেলার বিএনপির সহ-সভাপতি সহ বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩১ ( অক্টোবর )মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সুত্রে জানায়, বিএনপি-জামায়াতের চলমান অবরোধে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কায় কুড়িগ্রাম জেলা বিএনপির সহ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
এছাড়াও রাজিবপুর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম হোসেন, উলিপুর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি রফিকুল ইসলাম এবং রৌমারী উপজেলায় জামায়াতের কর্মী রফিকুল ইসলাম, শাহাদত হোসেন ও ফরিদুল ইসলাম সহ বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সুপার আল আসাদ মো.মাহফুজুল ইসলাম বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে বুধবার আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন