
আঃ খালেক মন্ডল : গোবিন্দগঞ্জ উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা,ভূট্টা,সয়াবিন, গম,ভূর্ট্রা,চীনাবাদাম,সুর্যমুখী, শীতকালীন পেঁয়াজ মসুর, মুগডাল ও হাইব্রিড বোরোধান ফসল আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা কৃষি অফিস হল রুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভাসহ ১১,৩০০ জন কৃষকের মাঝে এসব ফসলের সার ও বীজ বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
কৃষকদের হাতে সার ও বীজ তুলে দিয়ে মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচি ভার্চুয়ালী শুভ উদ্ভোধন ও বক্তব্য রাখেন গাইবান্ধা ৪- গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
বিতরণ কার্যক্রমের পূর্বে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় সহকারী কমিশনার (ভুমি) আবদু্ল্লা বীন শফিক সভাপতিত্বে ও অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজিজা আক্তার সেবু সঞ্চালনায় বিশেষ অতিথী হিসেবে বক্তব্যে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেজা ই মাহমুদ।
উপজেলার ১৭টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১১ হাজার ৩ শত জনের মধ্যে ১৪শত গমচাষী প্রত্যেককে গমবীজ ২০ কেজি, ডিএপি সার ১০ ও এমওপি সার ১০ কেজি৷ ১৩শত ভূট্টাচাষী প্রত্যেককে ভূট্টা বীজ ২ কেজি, ডিওপি সার ২০ ও এমওপি সার ১০ কেজি। ৪ হাজারশত ২০০ জন সরিষা চাষী প্রত্যেককে সরিষা বীজ ১ কেজি, ডিওপি সার ১০ ও এমওপি সার ১০ কেজি।
৬০ জন সয়াবিন চাষী প্রত্যেককে ৮ কেজি সয়াবিন বীজ, ডিওপি সার ১০ ও এমওপি সার ১০ কেজি। ৯০ জন শীতকালীন পেঁয়াজ চাষী প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ডিওপি সার ১০ ও এমপি সার ১০ কেজি এবং ৫০জন মুগডাল চাষী প্রত্যেককে ৫ কেজি মুগডাল বীজ, ডিওপি সার ১০ ও এমওপি সার ৫ কেজি করে বিতরণ করা হয়।
৮০ জন চীনাবাদাম চাষী প্রত্যেকে ১০কেজি ডিওপি ১০ কেজি এমওপি ৫ কেজি, ৯০ জন সুর্যমুখী বীজ চাষী ১কেজি বীজ,১০ কেজি ডিএপি,১০ কেজি এমওপি, ৩০ জন মসুর চাষী ৫ কেজি বীজ ডিওপি ১০ কেজি,এমওপি ৫ কেজি। ৪ হাজার জন হাইব্রিড বোরোধান ২বস্তা বীজ বিতরণ করা হয়।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক