
মোঃ নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা প্রতিনিধি : বাস কাউন্টার পরিচালকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
শরণখোলায় দুরপাল্লার যাত্রীদের নিরাপত্তা ও আইন শৃঙ্খলা বজায় রাখার লক্ষে রায়েন্দা রাজৈর বাস স্ট্যান্ডের কাউন্টার পরিচালকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়ের কার্যালয়ে চলছে।
উপস্থিত রয়েছেন শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন,২ নং খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন খান মহিউদ্দিন,সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, দূরপাল্লা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জামাল আকনসহ কাউন্টার পরিচালক গণ ও অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা