
মোঃ আবদুল মুনাফ পিন্টু : ফেনীতে নিরাপত্তার জোরদারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকির জন্য রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকে জেলা শহরজুড়ে ২ প্লাটুন ব্যাটালিয়ন আনসার এবং অঙ্গীভূত আনসার মোতায়েন করা হয়েছে।
বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতালে জেলার জনগণের সার্বিক নিরাপত্তায় মাঠে রয়েছে এ ব্যাটালিয়ন আনসার সদস্যরা। পাশাপাশি অঙ্গীভূত আনসার ও ভিডিপি সদস্যরা কাজ করছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মোঃ জানে আলম সুফিয়ান পিএএম বলেন, হরতালে শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে ব্যাটালিয়ন আনসার মোতায়েন করা হয়েছে।
প্লাটুনগুলো মহিপাল ফ্লাইওভার, ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে (জিরো পয়েন্ট) এলাকায়, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ